

শ্রমিক নেত্রী সন্তোষকুমারী দেবীর জন্ম পরাধীন ভারতবর্ষে, ১৩ জানুয়ারি ১৮৯৭। তাঁর শতবর্ষ ছিল ১৯৯৭। আজ আমরা তাকে স্মরণ করছি। একবার স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত । ১২০ জন বিশিষ্ট মহিলা সহ ৫৯২ জন স্বাধীনতা সংগ্রামী নারীর ইতিহাস সংগ্রহে সচেষ্ট হয়েছিলেন, সেখানে সন্তোষকুমারী দেবীর নামও নথিভুক্ত হয়েছিল। তিনি ছিলেন গরিফার গুপ্তবাড়ির ঘরনী, অর্থাৎ এম পি ইন্দ্রজিৎ গুপ্তের পরিবারে তাঁর বিয়ে হয়েছিল। তার মা ছিলেন জাস্টিস অক্ষয়কুমার সেনের কন্যা, স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সেবার সঙ্গে যুক্ত নগেন্দ্ৰবালা দেবী। মেদিনীপুরের কাঁথি শহরে মামা বাড়িতে জন্ম হলেও, তাঁর শৈশব ও কৈশোর কাটে বাবার কর্মস্থল রেঙ্গুনে। বাবার নাম প্রসন্ন কুমার রায়।